বিশ্ববাজারের অস্থির পরিস্থিতির তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অত্যন্ত সামান্য বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকারকে আমদানিতে অতিরিক্ত দুই বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে।
রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই বিশাল মূল্যবৃদ্ধির ফলে দেশের অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ তৈরি হলেও সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে তেলের দাম সেই অনুপাতে বাড়ায়নি। জনগণের ভোগান্তি কমাতে সরকার বিশাল অংকের ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করছে। বিশ্ববাজারের পরিস্থিতির উন্নয়ন হলে এর সুফল দেশের মানুষ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 























