জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে লোকাল গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। রোববার সকাল থেকেই নগরীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া কার্যকর করা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ভোগান্তি দেখা দিয়েছে। ডিজেলচালিত মাহিন্দ্রা ও টেম্পুতে আগের তুলনায় ভাড়া ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
নগরীর বহদ্দারহাট থেকে নতুন ব্রিজ এবং ওয়াসা মোড় পর্যন্ত ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করা হয়েছে। এছাড়া মুরাদপুর থেকে ফটিকছড়ির বিবিরহাট রুটে ভাড়া ১০০ টাকার পরিবর্তে ১২০ টাকা নেওয়া হচ্ছে। তবে লোকাল বাসে ভাড়া বাড়লেও দূরপাল্লার পরিবহনে এখনো আগের ভাড়াই বহাল রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালিকপক্ষের কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত দূরপাল্লার ভাড়া পরিবর্তন করা হবে না।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাত থেকে দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন দর অনুযায়ী ডিজেল ১৫ টাকা এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়েছে। তেলের এই অস্বাভাবিক দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি যাতায়াত খরচ বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
রিপোর্টারের নাম 























