বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রায় পাঁচ দশক আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশের মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই খাল খনন কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পুনরায় শুরু করা হয়েছে।
দুলু আরও বলেন, এদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল এবং কৃষিই আমাদের প্রধান ভরসা। কৃষকের সমৃদ্ধি মানেই দেশের সমৃদ্ধি। বাংলাদেশের মাটিতে একসময় মাত্র একটি ফসল উৎপাদন হতো, যা পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানে তিনটি ফসলে উন্নীত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে এবং খরার সময় পানির অভাব ও ফারাক্কা-তিস্তাসহ অন্যান্য নদীর পানি বন্টনThe issue of water scarcity during droughts and the water sharing issues with neighboring countries like India (Farakka and Teesta rivers) are significant challenges. To overcome these challenges and ensure water security for agriculture, Prime Minister Tariq Rahman has initiated the canal excavation program.
তিনি আশা প্রকাশ করেন যে, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি ধরে রেখে কৃষকদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে। শনিবার দুপুরে নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 





















