ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বিমান সংস্থাগুলোর উদ্বেগ

আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে সম্ভাব্য জেট ফুয়েল সংকটের ব্যাপারে কর্তৃপক্ষকে সতর্ক করেছে এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে। সংস্থাটির প্রধান উইলি ওয়ালশ উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে ইউরোপে বিমান জ্বালানির সংকট দেখা দিতে পারে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ওয়ালশ জানান, তাদের হিসাব অনুযায়ী, মে মাসের শেষ নাগাদ ইউরোপে জেট ফুয়েলের অভাবে কিছু ফ্লাইট বাতিল হতে পারে। এশিয়ার কিছু অঞ্চলেও ইতিমধ্যেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে এবং ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে এই সংকট ঘনীভূত হচ্ছে।

তিনি আরও বলেন, জ্বালানি ঘাটতি দেখা দিলে প্রয়োজনে রেশনিং ব্যবস্থা কার্যকর করার জন্য কর্তৃপক্ষের উচিত হবে সুস্পষ্ট ও সুসমন্বিত পরিকল্পনা প্রস্তুত রাখা। ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেনও ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যে, সংকট দীর্ঘস্থায়ী হলে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে জেট ফুয়েল ভাগাভাগির পরামর্শও দিয়েছেন তিনি।

তবে, ইইউ’র মুখপাত্র আনা-কাইসা ইতকোনেন নিশ্চিত করেছেন যে, এই মুহূর্তে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের মতো কোনো পদ্ধতিগত জ্বালানি সংকট তৈরি হচ্ছে এমন লক্ষণ নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বিমান সংস্থাগুলোর উদ্বেগ

আপডেট সময় : ০৪:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬