বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আবারও হরমুজ প্রণালি পার হতে ব্যর্থ হয়েছে। শুক্রবার রাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পেয়ে জাহাজটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেও ইরানি বাহিনীর আপত্তির মুখে পুনরায় পারস্য উপসাগরে ফিরে যেতে বাধ্য হয়। বেতারবার্তার মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ জাহাজটিকে যাত্রা স্থগিত করে নিরাপদ আশ্রয়ে ফেরার নির্দেশ দেয়।
বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটি প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে যাচ্ছিল। গত ২ ফেব্রুয়ারি থেকে জাহাজটি পারস্য উপসাগরের বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন করছিল। এর আগেও একবার জাহাজটি ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও অনুমতি মেলেনি। শুধু বাংলাদেশের জাহাজই নয়, আন্তর্জাতিক মেরিন ট্রাফিক ওয়েবসাইট অনুযায়ী, কয়েকশ জাহাজকে ওই সময় হরমুজ প্রণালি অতিক্রম করতে দেয়নি ইরান কর্তৃপক্ষ। ফলে জাহাজটি বর্তমানে পুনরায় আগের অবস্থানে ফিরে গেছে।
রিপোর্টারের নাম 





















