কিশোরকন্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি নগরীর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সিবগাতুল্লাহ সিবগা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে যোগ্য মানুষ তৈরি করা অত্যন্ত জরুরি। তাই নিজের যোগ্যতা বৃদ্ধির জন্য আজকের দিন থেকেই মনোনিবেশ করা উচিত। নিজের লক্ষ্য নির্দিষ্ট করে নিজেকে প্রস্তুত করতে হবে এবং সেই স্বপ্নকে লালন করে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে কিশোরকন্ঠ পাঠক ফোরাম বদ্ধপরিকর।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে এবং ফোরামের মহানগর পরিচালক মো. আহসান হাবিবের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক তানজীর হোসাইন জুয়েল এবং পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু। এছাড়াও অনুষ্ঠানে ফোরামের অন্যান্য পৃষ্ঠপোষক, স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে থেকে ২৮১ জনকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৫০ জন, সাধারণ গ্রেডে ১০১ জন এবং বিশেষ গ্রেডে ১৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
রিপোর্টারের নাম 























