ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন ও কর্মসংস্থানই বর্তমান সরকারের মূল লক্ষ্য: উপদেষ্টা তিতুমীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বর্তমান সরকার বাগাড়ম্বরে নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ফরিদপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার গঠনের শুরুতেই কৃষক ও খামারিদের ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি চালু করা হয়েছে। বিগত সরকারের ভুল অর্থনৈতিক মডেলের কারণে দেশে যে তীব্র বেকারত্ব সৃষ্টি হয়েছে, তা নিরসনে বর্তমান সরকার কাজ করছে।

উপদেষ্টা আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে শিক্ষিত তরুণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সফরকালে তিনি ফরিদপুরের একটি জুট মিল ও নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি সরাসরি শ্রমিকদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন ও কর্মসংস্থানই বর্তমান সরকারের মূল লক্ষ্য: উপদেষ্টা তিতুমীর

আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬