ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পুঠিয়ায় চাঁদা না পেয়ে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মামুনুর রশিদ জুয়েল (৫০) নামে এক মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাউন্সিল বাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জুয়েল কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে দোকান খোলেন জুয়েল। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের মাইনুল ইসলাম দোকানে এসে টাকা দাবি করেন। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের টাকার জন্য তিনি এই চাপ দিচ্ছিলেন। টাকা দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মাইনুল ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করেন।

গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পুঠিয়ায় চাঁদা না পেয়ে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

আপডেট সময় : ০১:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬