ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

তোষামোদকারীদের থেকে সাবধান থাকুন: প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কতামূলক খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে ঘিরে চাটুকারিতা ও তোষামোদির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেক প্রভাবশালী নেতাকেও শেষ পর্যন্ত বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। তিনি উদাহরণ হিসেবে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলা বা পরিবারের সদস্যদের বিশেষ প্রোটোকল দেওয়ার মতো বিষয়গুলোকে সামনে আনেন। তিনি মনে করেন, এই ধরনের অতি-ভক্তি বা তোষামোদি সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।

প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন ও পরিশ্রমের প্রশংসা করে তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ আর কোনো তোষামোদি দেখতে চায় না। জনগণ কেবল কাজের মূল্যায়ন করবে। জটিল জাতীয় সমস্যাগুলোর সমাধান এবং সৎ নেতৃত্বের মাধ্যমেই জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব বলে তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

তোষামোদকারীদের থেকে সাবধান থাকুন: প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬