ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের রেকর্ড মজুত বাংলাদেশে, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানি তেলের সর্বোচ্চ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমানে যে পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল মজুত আছে, তা দিয়ে আগামী এপ্রিল ও মে মাসের পুরো চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব। তাই জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার অত্যন্ত আন্তরিক। বর্তমানে দেশে ছয় সপ্তাহেরও বেশি সময়ের জ্বালানি মজুত রয়েছে এবং জুন মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া চলমান আছে।

প্রতিমন্ত্রী আরও জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইস্টার্ন রিফাইনারির দুটি ইউনিটে বর্তমানে সার্ভিসিং চলছে। চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে অপরিশোধিত তেলের নতুন চালান এলে শোধনাগারটি পুনরায় পূর্ণোদ্যমে উৎপাদনে ফিরবে। এছাড়া ২০২৯ সালের মধ্যে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র না বানানোর ২০ বছরের প্রস্তাব ইরানের: দাবি ট্রাম্পের

জ্বালানি তেলের রেকর্ড মজুত বাংলাদেশে, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬