ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নকল রোধে এসএসসির রুটিন না দেওয়ার খবরটি ‘গুজব’: শিক্ষা মন্ত্রণালয়

আসন্ন এসএসসি পরীক্ষায় নকল বন্ধের উদ্দেশ্যে রুটিন প্রকাশ না করার যে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এক জরুরি তথ্য বিবরণীতে মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। যথাযথ নিয়ম মেনেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছিল যে, পরীক্ষার্থীরা কোন বিষয়ে পরীক্ষা দেবেন তা কেবল পরীক্ষার হলে গিয়ে জানতে পারবেন। এই তথ্যটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার এবং সঠিক তথ্যের জন্য দাপ্তরিক ওয়েবসাইটের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নকল রোধে এসএসসির রুটিন না দেওয়ার খবরটি ‘গুজব’: শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬