ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘অদক্ষতার কারণে শিশু মৃত্যু’, অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করলেন স্পিকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিগত অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, অভিজ্ঞতার অভাবে তারা দেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, অন্তর্বর্তী সরকারের অদক্ষতার কারণে দেশে সময়মতো হামের টিকা আনা সম্ভব হয়নি, যার ফলে অনেক শিশুর প্রাণহানি ঘটেছে। অদক্ষ ব্যক্তিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়লে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে বলে তিনি মন্তব্য করেন। তবে তারা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

জুলাই সনদ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ জানান, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি এই সনদে সই করেছে এবং সংসদে এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারি ও বিরোধী দল মিলে আলোচনার মাধ্যমে জুলাই সনদের মূল লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারবে। সংবিধান সংশোধন নিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারেরই অধিকার রয়েছে সংবিধান পরিবর্তন করার। মাত্র কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের মূল কাঠামো পরিবর্তন করতে পারেন না, এটি কেবল জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

‘অদক্ষতার কারণে শিশু মৃত্যু’, অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করলেন স্পিকার

আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬