ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চলতি বছরের হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাবেন। প্রথম দিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করবে।

আগামী ২১ মে পর্যন্ত প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম চলবে, যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাই ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে। বাকি যাত্রী পরিবহনে অংশ নেবে সাউদিয়া ও ফ্লাইনাস। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা চলবে ১ জুলাই পর্যন্ত। সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬