ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিশেষ টিকাদান কর্মসূচিতে কমছে হামের প্রকোপ ও মৃত্যুহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশব্যাপী পরিচালিত বিশেষ টিকাদান কর্মসূচির প্রভাবে হামে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. ফোয়ারা তাসনীম। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ‘হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, ২০২৮ সালের মধ্যে দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটলেও সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিশেষজ্ঞরা জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। এই বয়সীদের মধ্যে আক্রান্তের হার প্রায় ৮৩ শতাংশ। টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, টিকা নেওয়া থাকলে শিশুরা অনেক বেশি ঝুঁকিমুক্ত থাকবে। তবে অসুস্থ কোনো শিশুকে সুস্থ হওয়ার আগে টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিশেষ টিকাদান কর্মসূচিতে কমছে হামের প্রকোপ ও মৃত্যুহার

আপডেট সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬