ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ১০০ ব্যক্তিতে প্রধানমন্ত্রী, সংসদে অভিনন্দন ও কবিতা পাঠ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের বৈঠকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীর এই অর্জনে তাকে এবং জাতিকে সম্মানিত করার জন্য সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানান। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন।

অভিনন্দন জানানোর পাশাপাশি চিফ হুইপ সংসদে একটি কবিতা পাঠ করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রধানমন্ত্রী মানুষের মনে নতুন আশার আলো জ্বালিয়েছেন। সরকারের মাত্র দুই মাসের মধ্যে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তার দৃঢ়তা ও কর্মপরিকল্পনা দিয়ে দেশের জন্য কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরুর দিনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন। অতীতেও সংসদ অধিবেশনে বিভিন্ন সময় গান ও কবিতা পাঠের মাধ্যমে সরকার প্রধানদের প্রশংসা করার নজির রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ১০০ ব্যক্তিতে প্রধানমন্ত্রী, সংসদে অভিনন্দন ও কবিতা পাঠ

আপডেট সময় : ০৩:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬