ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের মজুত নিয়ে সরকারের অভয়বাণী, তবে পাম্পগুলোতে ভোগান্তি চরমে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি সংকটের আশঙ্কা উড়িয়ে দিয়েছে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ ব্যবস্থা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকেও পরিশোধিত তেল আনার প্রক্রিয়া সচল রাখা হয়েছে বলে দাবি করেছে জ্বালানি বিভাগ।

তবে সরকারি আশ্বাসের বিপরীতে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন ও তেলের জন্য হাহাকার দেখা গেছে। অনেক গ্রাহককে একাধিক পাম্প ঘুরেও প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। কোনো কোনো পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকলেও অধিকাংশ স্থানেই তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে, পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সরকারের নীতি-নির্ধারকরা।

জ্বালানি বিভাগ জানিয়েছে, হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে মার্চ ও এপ্রিলে তিন লাখ টন ক্রুড অয়েল পৌঁছাতে দেরি হয়েছে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সীমিত সক্ষমতায় চালানো হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে অবৈধ মজুতবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ পর্যন্ত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ, সম্পাদক শহিদুল

জ্বালানি তেলের মজুত নিয়ে সরকারের অভয়বাণী, তবে পাম্পগুলোতে ভোগান্তি চরমে

আপডেট সময় : ০২:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬