ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ স্বাধীনতা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক তুলে দেবেন।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে অনন্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পদক দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এবং সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর)।

ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক এবং গবেষণায় অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াসহ বেশ কয়েকজন কৃতি ব্যক্তিত্ব এ তালিকায় রয়েছেন। প্রতিষ্ঠানের মধ্যে পদক পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার দিয়ে আসছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ স্বাধীনতা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬