ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিশেষ আমন্ত্রণে আয়োজিত পঞ্চম ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তিনি একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশে রওনা হন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ফোরামের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্ব দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬