ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চলতি বছরের পবিত্র হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করবেন। হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজক্যাম্পে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছরও হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরব অংশের ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশেই সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।

প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস-এর মোট ১৩টি ফ্লাইটে হজযাত্রীরা ঢাকা ত্যাগ করবেন। ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে এবং আরও ১৫০ জন সেবাকর্মী যাত্রার অপেক্ষায় রয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষের নতুন কিছু নিয়মের কারণে মিনা ও আরাফাহ ময়দানে হজযাত্রীদের সাময়িক অসুবিধার আশঙ্কা করছেন ট্রাভেল এজেন্সি মালিকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬