ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভারত মহাসাগরে ট্রলারডুবি: আড়াইশ বাংলাদেশি ও রোহিঙ্গা নিখোঁজের আশঙ্কা

উন্নত জীবনের আশায় সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ভারত মহাসাগরের আন্দামান সাগরে এক ভয়াবহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ প্রায় ২৫০ জন আরোহী নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থা। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন বলে জানা গেছে।

তদন্ত সূত্রে জানা গেছে, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং সাগরের উত্তাল আবহাওয়ার কারণে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। গত ৯ এপ্রিল সাগরে ভাসমান অবস্থায় নয়জনকে উদ্ধার করে বাংলাদেশের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। উদ্ধারকৃতরা জানান, তারা গত ৪ এপ্রিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন এবং পথিমধ্যে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে প্রায় দুই দিন সমুদ্রে ভেসে ছিলেন। নিখোঁজদের উদ্ধারে আন্তর্জাতিক সংস্থাগুলো তৎপরতা শুরু করলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এই ট্র্যাজেডি অবৈধ পথে মানবপাচারের ভয়াবহ চিত্রকে আবারো সামনে নিয়ে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

ভারত মহাসাগরে ট্রলারডুবি: আড়াইশ বাংলাদেশি ও রোহিঙ্গা নিখোঁজের আশঙ্কা

আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬