টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলে শায়িত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। দেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন কার্ড প্রকল্পের সূচনা করা হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো টাঙ্গাইল জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চার স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে সভাস্থল ও এর আশপাশের এলাকা। এই সফরের মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















