ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পহেলা বৈশাখে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ৩ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের তিন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় প্রবল বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং ছোট ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। বৈশাখের এই শুরুতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পহেলা বৈশাখে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ৩ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬