মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৮ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৌদি আরবে আগুনে নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে

  • হালনাগাদ সময় : ১২:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার দেশে পৌঁছাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জন শ্রমিকের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু বাকি সাতজনের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করে তাদের পরিচয় সুনিশ্চিত করা হয়।

দূতাবাস সূত্রে আরও জানানো হয়, রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট চলাচলে সাময়িক সীমাবদ্ধতা থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় স্থানান্তর করা হয়। পরে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া নিহত সাত শ্রমিক হলেন— নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমের অভিযোগে নাম-ঠিকানা ও ফোন নম্বর ভাইরাল: ফেসবুকের বিষাক্ত প্রচারণায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

01 November 2026

বিশ্বসুন্দরী থেকে রূপালি পর্দার রানী: জীবনের ৫৩ বছরে ঐশ্বরিয়া রাই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৌদি আরবে আগুনে নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে

হালনাগাদ সময় : ১২:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬