মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৫ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবী: দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া

  • হালনাগাদ সময় : ০২:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বহুল প্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ’। তবে সিনেমাটির চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে এতে ‘সীতা’ চরিত্রে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর অন্তর্ভুক্তি নিয়ে। চরিত্রটিতে তার অভিনয় ও লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের একটি বড় অংশ সাই পল্লবীর শক্তিশালী অভিনয়দক্ষতা ও সহজাত অভিব্যক্তির প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে, সীতার মতো একটি মহিমান্বিত চরিত্রে তিনি অনন্য মাত্রা যোগ করতে সক্ষম হবেন।

অন্যদিকে ভিন্নমত পোষণ করেছেন আরেক দল দর্শক। তাদের দাবি, সীতার মতো গভীর আবেগ ও ঐতিহ্যে মোড়ানো পৌরাণিক চরিত্রের জন্য যে ধরনের উপস্থাপনা ও নিখুঁত প্রস্তুতি প্রয়োজন, তা যেন পুরোপুরি ফুটে ওঠেনি। কারও কারও মতে, বহুল পরিচিত তারকাদের বদলে নতুন কোনো অভিনেত্রীকে এ চরিত্রে নেওয়া হলে চরিত্রটির পবিত্রতা ও বিশ্বাসযোগ্যতা দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হতে পারত। এমনকি সাই পল্লবীর জায়গায় সারা অর্জুনকে বেশি মানানসই বলে মন্তব্য করেছেন অনেকে।

সব মিলিয়ে প্রত্যাশা আর বিতর্কের দোলাচলে থাকা ‘রামায়ণ’ প্রেক্ষাগৃহে মুক্তির পরই স্পষ্ট হবে সীতারূপে সাই পল্লবী দর্শকদের মন কতটা জয় করতে পারেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমের অভিযোগে নাম-ঠিকানা ও ফোন নম্বর ভাইরাল: ফেসবুকের বিষাক্ত প্রচারণায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

01 November 2026

বিশ্বসুন্দরী থেকে রূপালি পর্দার রানী: জীবনের ৫৩ বছরে ঐশ্বরিয়া রাই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবী: দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া

হালনাগাদ সময় : ০২:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬