মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৫ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মিডিয়ার ওপর সরকারের নিয়ন্ত্রণ রয়েছে, প্রকৃত সত্য আড়াল হচ্ছে: ছাত্রশিবির সেক্রেটারি

  • হালনাগাদ সময় : ০২:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গণমাধ্যমের ওপর বর্তমান সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেছেন, সরকারের হস্তক্ষেপের কারণে গণমাধ্যম অনেক ক্ষেত্রেই নির্বাচনের প্রকৃত চিত্র ও অনিয়ম জাতির সামনে তুলে ধরতে পারছে না। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা গেলে সাংবাদিকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে জামালপুরের হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে এক সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁওয়ের সাম্প্রতিক নির্বাচনের কড়া সমালোচনা করে সিবগাতুল্লাহ সিবগা বলেন, নির্বাচনে সরকারি দলের পক্ষ থেকে ব্যাপক প্রভাব বিস্তার ও টাকার ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে, যার শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও। এছাড়া বাইরের লোক এনে ভোটকেন্দ্রে প্রবেশ করানো এবং ছাত্রদলের নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক হওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে ছাত্রশিবিরের এই নেতা বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সেখানে সরকারি আমলাদের বসানো হয়েছে। যোগ্য ব্যক্তিদের দায়িত্ব না দেওয়ায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঠাকুরগাঁওয়ের নির্বাচন কমিশনের জন্য একটি অগ্নিপরীক্ষা ছিল বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, জুলাইয়ের শহীদদের যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে প্রশাসন ও বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নেই। দুর্নীতি দমন কমিশন কিংবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রতিশ্রুতিও ঝুলে রয়েছে। অবিলম্বে কার্যকর সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশকে সংকটমুক্ত করার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমের অভিযোগে নাম-ঠিকানা ও ফোন নম্বর ভাইরাল: ফেসবুকের বিষাক্ত প্রচারণায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

01 November 2026

বিশ্বসুন্দরী থেকে রূপালি পর্দার রানী: জীবনের ৫৩ বছরে ঐশ্বরিয়া রাই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিডিয়ার ওপর সরকারের নিয়ন্ত্রণ রয়েছে, প্রকৃত সত্য আড়াল হচ্ছে: ছাত্রশিবির সেক্রেটারি

হালনাগাদ সময় : ০২:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬