মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৬ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাশত করা হবে না: ডা. শফিকুর রহমান

  • হালনাগাদ সময় : ১২:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গণভোটে জনগণের দেওয়া রায় অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রায়ের সঙ্গে কোনো ধরনের ‘গাদ্দারি’ বরদাশত করা হবে না।

শনিবার দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আজ গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা। ১২০০ টাকার গ্যাস কিনতে হচ্ছে ২৫০০ টাকায় এবং মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় জনগণ জর্জরিত। এই দুঃসহ পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়।

তিনি আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী এই রায় কার্যকর করতে হবে। অন্যথায় দাবি আদায়ে জনগণ রাজপথেই ফয়সালা করবে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই পদযাত্রা। অবিলম্বে গণদাবি মেনে গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং নৈরাজ্য বন্ধের আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাশত করা হবে না: ডা. শফিকুর রহমান

হালনাগাদ সময় : ১২:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬