মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩৪ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৌদিতে আগুনে প্রাণ গেল নওগাঁর ১২ প্রবাসীর, ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার

  • হালনাগাদ সময় : ০১:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে বিপুল অঙ্কের ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নওগাঁর আত্রাই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের তরুণ মিনহাজ প্রামানিক (২৪)। কিন্তু রিয়াদের এক সোফা কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর সেই স্বপ্ন ছাই হয়ে গেছে। মর্মান্তিক এই ঘটনার তিন মাস পর কফিনবন্দি হয়ে বাড়ি ফিরেছেন মিনহাজ, যার বিয়োগান্তে পরিবার ও পুরো গ্রামে চলছে কান্নার রোল।

একই দুর্ঘটনায় কেবল মিনহাজই নন, নওগাঁ জেলার বিভিন্ন গ্রামের মোট ১২ জন প্রবাসী শ্রমিক প্রাণ হারিয়েছেন। জীবিকার তাগিদে এনজিও ও মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে বিদেশে যাওয়া এসব তরুণের আকস্মিক মৃত্যুতে চরম দুশ্চিন্তায় পড়েছে পরিবারগুলো। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা যখন বাকরুদ্ধ, ঠিক তখনই মাথায় চেপে বসেছে ঋণের বোঝা।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তায় ইতিমধ্যে নিহতদের মরদেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তা প্রদান করা হলেও, নিঃস্ব হয়ে পড়া এসব পরিবারকে স্থায়ীভাবে ঘুরে দাঁড়াতে ও ঋণমুক্ত করতে দীর্ঘমেয়াদি সরকারি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা জটিলতায় ইউরোপের স্বপ্নভঙ্গ: গ্রিসে চাকরির সুযোগ হারাচ্ছেন বাংলাদেশিরা

01 November 2026

জনগণের ন্যায্য দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৌদিতে আগুনে প্রাণ গেল নওগাঁর ১২ প্রবাসীর, ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার

হালনাগাদ সময় : ০১:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬