মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৮ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাংলাদেশ থেকে বছরে ১ লাখ কর্মী নেওয়ার খবরটি সঠিক নয়: জাপান

  • হালনাগাদ সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে জাপান প্রতিবছর এক লাখ কর্মী নেবে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দিয়েছে জাপান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার সাম্প্রতিক শীর্ষ বৈঠকেও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বিষয়টি পরিষ্কার করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো।

তোশিহিরো জানান, বাংলাদেশ থেকে প্রতিবছর এক লাখ কর্মী নেওয়ার যে তথ্য ছড়ানো হয়েছে, তা বাস্তবসম্মত নয়। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকেও কর্মী নেওয়ার বিষয়ে এমন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে বিভ্রান্তি দূর করতে তিনি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বৈঠকের আনুষ্ঠানিক যৌথ বিবৃতি দেখার পরামর্শ দেন।

এর আগে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রের বরাতে প্রকাশিত খবরে দাবি করা হয়, জাপানের শ্রমবাজারের চাহিদা মেটাতে দেশটি প্রতিবছর বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে। এতে কারিগরি প্রশিক্ষণার্থী ও বিভিন্ন বিশেষায়িত পেশার জনশক্তি পাঠানোর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছিল।

তবে ঢাকা থেকে কর্মী পাঠানোর পরিকল্পনা থাকা আর টোকিওর পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার বিষয়টি যে এক নয়, তা জাপানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়ে উঠেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ২৭ অক্টোবরের বৈঠকে দুই দেশের মধ্যে মূলত অর্থনৈতিক সহযোগিতা, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়।

উক্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এই বৃহৎ বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করা হয়।

বর্তমানে ‘স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার’ (এসএসডব্লিউ) এবং ‘টেকনিক্যাল ইন্টার্ন’ কাঠামোর আওতায় সীমিত পরিসরে বাংলাদেশ থেকে কর্মী নেয় জাপান। কঠোর ভাষাগত ও প্রযুক্তিগত দক্ষতার শর্ত থাকায় এই প্রক্রিয়া বেশ নিয়ন্ত্রিত এবং এখনো বছরে বড় অঙ্কের জনশক্তি নেওয়ার মতো কোনো সমঝোতা দুই দেশের মধ্যে তৈরি হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশ থেকে বছরে ১ লাখ কর্মী নেওয়ার খবরটি সঠিক নয়: জাপান

হালনাগাদ সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬