মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৩ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিনেটের পর এবার মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও ডেমোক্রেটিক পার্টির দখলে

  • হালনাগাদ সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর এবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টিটিভস) নিয়ন্ত্রণও নিশ্চিত করতে যাচ্ছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। এর মাধ্যমে প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রতিনিধি পরিষদ পরিচালনা করতে যাচ্ছে দলটি।

মার্কিন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে দেশটির ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির নীতিনির্ধারণের বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছেন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট আসনসংখ্যা ৪৩৫টি। যেকোনো দলের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কমপক্ষে ২১৮টি আসনে জয়ের প্রয়োজন হয়। দ্য নিউইয়র্ক টাইমসসহ শীর্ষস্থানীয় মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা ২২০টি আসনে জয় নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের ধারণা, চূড়ান্ত গণনায় তাদের আসন সংখ্যা ২৫৫ পর্যন্ত পৌঁছাতে পারে।

সিনেট ও প্রতিনিধি পরিষদ— উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় পুরো মার্কিন কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে। এর আগে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মাত্র তিনটি অতিরিক্ত আসনের প্রয়োজন ছিল। তবে পেনসিলভানিয়া ও টেক্সাসের মতো রিপাবলিকানঘাঁটি হিসেবে পরিচিত একাধিক আসনে ডেমোক্রেটিক প্রার্থীরা বিশাল জয় পেয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

05 November 2026

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিনেটের পর এবার মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও ডেমোক্রেটিক পার্টির দখলে

হালনাগাদ সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬