মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১২ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মহসিন মল্লিক বাবু উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তালুক গ্রামের নয়ন মল্লিকের পুত্র এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিল।

পরিবারের ভাষ্যমতে, গত ২৪ নভেম্বর রাতে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় একটি মাছের ঘেরে তার মরদেহ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে কিশোরের মরদেহ উদ্ধার

হালনাগাদ সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬