মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৬ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারীরা: ডা. শফিকুর রহমান

  • হালনাগাদ সময় : ০১:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা অস্থিতিশীল পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার গভীর পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে সরকারকে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক গুরুত্বপূর্ণ পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, বর্তমানে পোশাকশিল্পে চরম অস্থিরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো অত্যন্ত উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে।

তিনি আরও বলেন, কোনো মালিক কিংবা কোনো শ্রমিকই নিজ হাতে শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের বৈধ অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ দেশের কোনো সচেতন শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কাজের সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারেন না।

জামায়াত আমির উল্লেখ করেন, ইতোমধ্যে দেশের প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে বিরাট অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়, তা সম্পূর্ণ ধ্বংস করার পেছনে কোনো গভীর ও দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্র কাজ করছে কি না, সেই আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না।

এই সংকটময় পরিস্থিতিতে কারখানা মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ আন্তরিক এবং সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারীরা: ডা. শফিকুর রহমান

হালনাগাদ সময় : ০১:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬