মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০০ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক করল আইএসপিআর

  • হালনাগাদ সময় : ০২:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ ধরনের অপপ্রচারের বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়, এসব অসত্য তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশবাসীকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের সেবায় অর্পিত যেকোনো দায়িত্ব পালনে বাহিনীটি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্র অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক করল আইএসপিআর

হালনাগাদ সময় : ০২:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬