মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১১ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান

  • হালনাগাদ সময় : ১১:৩০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নয় দিনের এই সফরে তিনি দুটি দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

শনিবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, সফরের প্রথম অংশে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামরিক সম্মেলন ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ যোগ দেবেন। এছাড়া তিনি মেলবোর্নে অবস্থিত বিখ্যাত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।

অস্ট্রেলিয়া সফর শেষে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ তার যোগদানের কথা রয়েছে। সফরকালে তিনি উভয় দেশের প্রতিরক্ষাখাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সার অপরাজেয় যাত্রা থামাল রিয়াল

25 October 2026

৪৫তম বিসিএস: বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার পদে ২৬৬ জনের নিয়োগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান

হালনাগাদ সময় : ১১:৩০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬