মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৩ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে ২২টি লগি-বৈঠাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • হালনাগাদ সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মহানগরীতে নাশকতার প্রস্তুতির অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল হোসেন মামুনকে ২২টি লগি-বৈঠাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় লগি-বৈঠা প্রস্তুত করার সময় তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোজাম্মেল হোসেন মামুন শম্ভুগঞ্জ এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসে নাশকতার উদ্দেশ্যে শম্ভুগঞ্জ মোড়ে বৈঠা তৈরি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ কাঠের বৈঠাসহ মোজাম্মেল হোসেন মামুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ মোজাম্মেল হোসেন মামুনকে গ্রেফতার করেছে। ডিসেম্বর মাসে নাশকতার উদ্দেশ্যে এসব লগি-বৈঠা তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়মনসিংহে ২২টি লগি-বৈঠাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

হালনাগাদ সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬