মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩৬ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চুরির পরিকল্পনা থেকেই গণপতি পরিবারের চারজনকে হত্যা: পুলিশ

  • হালনাগাদ সময় : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ কমিশনার জানান, তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায়ও দুই আসামির উপস্থিতির প্রমাণ মিলেছে।

গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। এ তথ্যের ভিত্তিতে দুই আসামি চুরির পরিকল্পনা করেন। ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ ওই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েছিলেন। এ ছাড়া পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়েও তারা ধরা পড়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে দুই আসামি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। ছাদের শব্দ শুনে গণপতি সেখানে গেলে তাকে গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ছাদে আসা তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তীকে হত্যা করা হয়। এরপর বাড়ির ভেতরে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করেন তারা।

হত্যাকাণ্ডের পর বাড়ি থেকে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যান আসামিরা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনার ফরেনসিক পরীক্ষায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা থাকলেও তিনি পেয়েছিলেন প্রায় ২০ লাখ টাকা। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে, যা বর্তমানে জব্দ করা হয়েছে। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। এদিকে পুলিশের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তার দাবি, শুধু টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটি বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চুরির পরিকল্পনা থেকেই গণপতি পরিবারের চারজনকে হত্যা: পুলিশ

হালনাগাদ সময় : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬