মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৭ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চমেক হাসপাতালে দালালবিরোধী অভিযান, সরকারি কর্মচারীসহ আটক ৩০

  • হালনাগাদ সময় : ১০:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। প্রায় আড়াই ঘণ্টার এ অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

অভিযানে এসআরবির সদস্যরা সাদাপোশাকে রোগী ও তাঁদের স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা, বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদাপোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁদের বিরুদ্ধে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। সেসব তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের বেড পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল এবং কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করেন।

রোগী ও স্বজনদের উদ্দেশে এসআরবি অধিনায়ক বলেন, সরকারি এই হাসপাতালে তাঁদের বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। তাই ধৈর্য ধরতে হবে, কাউকে কোনো ধরনের টাকা-পয়সা দেওয়া যাবে না। কোনো দালাল চক্রের কাছেও যাওয়া যাবে না। এ ক্ষেত্রে রোগী ও স্বজনদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অভিযানে একজন সরকারি কর্মচারীকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, জনাকীর্ণ স্থানে অভিযান চালানোর সময় পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে আটকের ঘটনা ঘটতে পারে। পরে যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

চমেক হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসার সদস্য থাকার পরও দালাল চক্র কীভাবে সক্রিয় রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা অপ্রতুল। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো গেলে এ ধরনের অনিয়ম কমে আসবে। হাসপাতাল পরিচালকও দালালবিরোধী কার্যক্রমের বিষয়ে আন্তরিক বলে জানান তিনি।

চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও সক্রিয় হয়ে ওঠে তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চমেক হাসপাতালে দালালবিরোধী অভিযান, সরকারি কর্মচারীসহ আটক ৩০

হালনাগাদ সময় : ১০:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬