মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১১ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা

  • হালনাগাদ সময় : ১০:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

২০২৫ সালের মে মাস থেকে ভারত পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান নিজেদের পর্দা থেকে দূরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব কনটেন্টের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ এতটুকুও কমেনি। ভিপিএন এবং ব্যক্তিগত প্রদর্শনীর মাধ্যমে তারা নিয়মিত এসব নাটক দেখছেন। সম্প্রতি পাকিস্তানি জনপ্রিয় নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের মধ্যে এমন আগ্রহ লক্ষ্য করা গেছে।

ভারতের নয়াদিল্লিতে নাটকটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান। আয়োজকরা সর্বোচ্চ ৪৫ জনের উপস্থিতি আশা করলেও এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনেরও বেশি মানুষ। নাটকটি ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও সামাজিক মাধ্যমে এর প্রচারণার পর প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে মেতে উঠেছেন দর্শকরা।

এদিকে সম্প্রতি ব্যাঙ্গালুরুতে ‘দার-ই-নিজাত’-এর দুটি প্রদর্শনী বাতিল করা হয়েছে। আয়োজনের পোস্টার দেখেই তা বন্ধের ব্যবস্থা নেয় স্থানীয় কর্তৃপক্ষ। তবে এত কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও ভক্তরা পিছপা হচ্ছেন না। সামাজিক মাধ্যমে তারা ‘ধৈর্যের ফল নয়, আবু বকরকেই চাই’ স্লোগান তুলেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ডাউনলোড হওয়া এসব ভিপিএন পাকিস্তানি চ্যানেলগুলোর জন্য বড় ব্যবসার সুযোগ তৈরি করে দিচ্ছে। ‘দার-ই-নিজাত’ নাটকটি সম্প্রচার করা হয় পাকিস্তানের এআরওয়াই ডিজিটাল চ্যানেলে। সেখানকার বিনোদন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশই আসে ভারতীয় দর্শকদের কাছ থেকে।

পর্যবেক্ষক প্রতিষ্ঠান টপ১০ ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে গিয়েছিল। মূলত ওই দিনই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা থাকলেও গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও অনুষ্ঠান আয়োজনের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ সীমিত করার নীতি গ্রহণের পর তা আরও কঠোর হয়। ২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে ভারত এই নিষেধাজ্ঞা জারি করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

27 November 2026

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা

হালনাগাদ সময় : ১০:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬