মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৬ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ

  • হালনাগাদ সময় : ১০:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মান পার্লামেন্টের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের বৈঠকে এ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান, ব্যবসায়ী পর্যায়ে নিয়মিত মতবিনিময়, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের বাণিজ্য চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ আরও গভীর করার ওপরও জোর দেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং যুব বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন।

এ সময় রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে সংসদীয় কূটনীতি জোরদারে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী জার্মান সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জার্মান সংসদ সদস্য নিকোলাস জিপেলিয়াস আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

27 November 2026

সরকারের সঙ্গে সংলাপে এককভাবে নয়, জোটবদ্ধভাবে অংশ নিতে চায় ১১ দলীয় ঐক্য

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ

হালনাগাদ সময় : ১০:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬