মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৯ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিউজিল্যান্ডে রেকর্ডের ঝড়, টেস্ট ইতিহাসে বিরল কীর্তি ভারতের

  • হালনাগাদ সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের মাটিতে যেন রেকর্ড ভাঙার উৎসব বসিয়েছে ভারত! ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। স্কোরবোর্ডে তখন ৯ উইকেটে ৭২০ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ইতিহাসে তো বটেই, তাদের নিজেদের মাটিতেও কোনো সফরকারী দলের এত বড় সংগ্রহ ছিল না। বিশাল এই ইনিংসের পর বল হাতেও দাপট দেখিয়েছে ভারত। আজ চতুর্থ দিন শেষে ৩৫২ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের সামনে এখন ইনিংস হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জ!

রেকর্ডের দিক থেকে ওয়েলিংটনের এই ইনিংস ভারতের জন্য একাধিক কারণে স্মরণীয় হয়ে থাকবে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৯৫ সালে এই বেসিন রিজার্ভেই ৬৬০ রান করেছিল ক্যারিবীয়রা। অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল স্বাগতিকদেরই দখলে। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা। এবার সেই রেকর্ডও ভেঙে দিল ভারত।

শুধু প্রতিপক্ষের মাঠের রেকর্ড নয়, নিজেদের টেস্ট ইতিহাসেও বড় জায়গা করে নিয়েছে ভারতের ৭২০ রানের ইনিংস। এটি তাদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৭৫৯ রান ভারতের সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে ২০০৯ সালে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৯ উইকেটে ৭২৬ রান। ওয়েলিংটনের ইনিংসটি দিয়ে পঞ্চমবারের মতো টেস্টে ৭০০ রানের গণ্ডি পেরোল ভারত। এই তালিকায় তাদের ওপরে কেবল শ্রীলঙ্কা, যাদের এমন ইনিংস সাতটি।

তবে ভারতের এই ইনিংসের সবচেয়ে বিস্ময়কর দিক সম্ভবত জুটির ধারাবাহিকতা। প্রথম উইকেট থেকে সপ্তম উইকেট পর্যন্ত প্রতিটি জুটিই পঞ্চাশ রান ছুঁয়েছে। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো দল এক ইনিংসে প্রথম সাতটি জুটিতেই অন্তত ৫০ রান যোগ করতে পারেনি। ব্যাটিংয়ের এমন সম্মিলিত সাফল্যের আরেকটি নজির দেখা গেছে ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের পারফরম্যান্স। প্রত্যেকেই করেছেন অন্তত ৮০ রান। টেস্টে এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র একবার। ২০১৪ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটসম্যান ৮০ বা তার বেশি রান করেছিলেন।

ভারতের বিশাল সংগ্রহ গড়ার পথে বড় ভূমিকা রেখেছেন লোকেশ রাহুল ও ঋষভ পান্ত। রাহুলের ব্যাট থেকে এসেছে ১৩৬ রান। আর পান্তের ব্যাটে ছিল আরও এক বিধ্বংসী সেঞ্চুরি। ১৫৩ বলে ১২৮ রান করে সাজঘরে ফেরার আগে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়েছেন তিনি। তার ইনিংসে ছিল আক্রমণাত্মক শটের প্রদর্শনী, যার মধ্যে রিভার্স সুইপে চার ও লং-অফ দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করার মুহূর্তটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

এই সেঞ্চুরির সুবাদে ব্যক্তিগত রেকর্ডের খাতায়ও নতুন অধ্যায় যোগ করেছেন পান্ত। টেস্টে তার ছক্কার সংখ্যা এখন ১০৮। ব্রেন্ডন ম্যাককালামের ১০৭ ছক্কার রেকর্ড পেছনে ফেলে এই সংস্করণে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় উইকেটকিপার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিউজিল্যান্ডে রেকর্ডের ঝড়, টেস্ট ইতিহাসে বিরল কীর্তি ভারতের

হালনাগাদ সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬