মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৫ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নথিতে ‘বিবি’ বা ‘দাদি’! আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

  • হালনাগাদ সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে এ তথ্য জানিয়েছে এল পাইস। আশঙ্কা করা হচ্ছে, এই নিষেধাজ্ঞা দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বা ‘দাদি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। নথিতেও এভাবে উল্লেখের নির্দেশনাও দেয়া হয়েছে। এতে নারীদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন অধিকারকর্মীরা। নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এই পদক্ষেপকে নারীদের পরিচয় মুছে দেয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

এই নিষেধাজ্ঞা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন অধিকারকর্মীরা। তাদের মতে, তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার সীমিত করতে ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে। আফগানিস্তানে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। অধিকাংশ পেশায় নারীদের কাজ করার সুযোগও নেই। পাশাপাশি জনসমক্ষে নারীদের কথা বলার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ পরিস্থিতিতে দেশটির বিভিন্ন এলাকায় নারীরা গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের জন্য গোপন স্কুল চালু রেখেছেন। গত ১৭ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এমন কয়েকটি উদ্যোগের কথা উঠে আসে। কাবুলের এক সেলুন মালিক ও এক শিক্ষকের বক্তব্যও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। তালেবানের পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম এসব বিধিনিষেধের পক্ষে অবস্থান নিয়েছেন।

সরকারি নথিতে নারীদের নাম ব্যবহারের ওপর বিধিনিষেধের ফলে চিকিৎসাসেবাতেও জটিলতা তৈরি হতে পারে। একই নামের কারণে রোগীর পরিচয় শনাক্তে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া পুরুষ চিকিৎসকের মাধ্যমে নারীদের চিকিৎসা নেয়ার বাধ্যবাধকতা এবং নারীদের চিকিৎসাশিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞার কারণে স্বাস্থ্যসেবা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

নারীদের পরিচয় প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন লালাহ ওসমানি। ২০১৭ সালে তিনি আফগানিস্তানের পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে মায়ের নাম যুক্ত করার দাবিতে প্রচার শুরু করেন। ২০২০ সালে জন্মনিবন্ধনে স্বেচ্ছায় মায়ের নাম যুক্ত করার সুযোগ দেয়া হয়। তবে এ উদ্যোগের বিরোধিতায় ওসমানিকে হুমকির মুখেও পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত ওই অগ্রগতি বেশিদিন স্থায়ী হয়নি।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্যে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে তালেবান। সে সময় কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার অভিযান চলাকালে আইএস-খোরাসানের হামলায় ১৩ মার্কিন সেনা নিহত হন। ওসমানি বলেন, ‘আফগানিস্তানে কোনো নারীকে তার প্রকৃত নামে ডাকা একটি প্রতিরোধের কাজ।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নথিতে ‘বিবি’ বা ‘দাদি’! আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

হালনাগাদ সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬