মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত অংশীদারত্বে জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ

  • হালনাগাদ সময় : ০১:০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় স্বার্থ ও দেশের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও শক্তিশালী কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহব্যবস্থা বহুমুখীকরণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানের পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে বাস্তবমুখী ও সুদৃঢ় কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার কূটনৈতিক ক্ষেত্রে কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি সফলভাবে বাস্তবায়ন করছে। এই নীতিতে দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেন, বৈশ্বিক এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সৃষ্ট নতুন অর্থনৈতিক সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে বাংলাদেশ অত্যন্ত সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করছে। একই সঙ্গে গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে বাংলাদেশ তার পূর্বের অবস্থানে অবিচল রয়েছে।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ টেনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ১২ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গার এই মানবিক সংকটের একটি টেকসই সমাধান, আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিতকরণ এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ বিশ্বমঞ্চে সবসময় সোচ্চার রয়েছে।

গোলটেবিল আলোচনায় বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (আইএনজিও), নীতিনির্ধারক ও ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা অংশ নেন। তারা ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে বিশ্ব সম্প্রদায়ের ভবিষ্যৎ অংশীদারত্বের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

তরুণদের সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে, অনুসরণকারী জাতি হয়ে থাকতে চাই না: শফিকুর রহমান

27 November 2026

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত অংশীদারত্বে জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হালনাগাদ সময় : ০১:০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬