মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৩ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইয়েমেনের চার প্রদেশে নতুন করে বিমান হামলা

  • হালনাগাদ সময় : ১০:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দেশটির চারটি প্রদেশে বিমান হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিভিন্ন অবস্থান ও যানবাহন লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। অন্যদিকে, হুতিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তায়েজ, আল-হুদায়দা ও সা’দা প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশে একটি পুলিশ টহল দলের ওপর সংঘটিত বিস্ফোরণের ঘটনায় আহত এক নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাተ দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

অপরদিকে, তায়েজে সরকারি অবরোধবিষয়ক দপ্তর জানিয়েছে, গত আগস্ট মাস থেকে প্রদেশটিতে হুতির হামলায় দুই শতাধিক নারী ও শিশু হতাহত হয়েছেন।

তায়েজ ও আল-জাওফে সরকারি বাহিনীর হামলা প্রসঙ্গে শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, দক্ষিণ তায়েজের আল-আকরা ফ্রন্টে মাউন্ট ধাহিহ এলাকায় গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিবৃতিতে জানানো হয়নি।

অন্যদিকে, লাহজ প্রদেশে গ্রিন সিটি পুলিশের প্রধান ক্যাপ্টেন আওয়াস মোহাম্মদ ইস্কান্দার শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিন দিন আগে সড়কের পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড

28 November 2026

সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছে বিজিবি: কর্নেল ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইয়েমেনের চার প্রদেশে নতুন করে বিমান হামলা

হালনাগাদ সময় : ১০:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬