মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৪ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে একই সড়ক সকালে জামায়াত ও বিকেলে বিএনপির এমপির উদ্বোধন

  • হালনাগাদ সময় : ১০:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী একটি গ্রামীণ সড়কের নির্মাণকাজ একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইবার উদ্বোধনের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সড়কটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। এর কয়েক ঘণ্টা পর বিকেলে একই সড়ক পুনরায় ফিতা কেটে উদ্বোধন করেন এই আসনের বিএনপির সাবেক এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।

একই সড়কের দুই দফা উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক বিরোধ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্ব থেকেই এমন পাল্টাপাল্টি উদ্বোধনের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, এসবের কোনোটিই তাদের দাপ্তরিক বা আনুষ্ঠানিক উদ্বোধন নয়। তাছাড়া উদ্বোধনের প্রায় দুই সপ্তাহ আগেই সড়কটির মূল কাজ শুরু হয়েছিল।

এলজিইডি সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার দীর্ঘ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা তীরবর্তী সীমান্তবর্তী বাসিন্দাদের যাতায়াত সহজ হবে এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল কার্যক্রম আরও জোরদার হবে।

সকালে উদ্বোধনের সময় এলজিইডির ব্যানার থাকলেও বিকেলে হারুনুর রশীদের উদ্বোধনের সময় কোনো ব্যানার ছিল না। তবে দুই সময়েই এলজিইডি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন। এমপি নুরুল ইসলাম বুলবুল উদ্বোধন-পরবর্তী মতবিনিময় সভায় বলেন, জেলার যেকোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতা নিয়ে সাবেক এমপি তার সঙ্গে থাকতে পারেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে বরাদ্দ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে তা তদারকি করার সাংবিধানিক অধিকার সংসদ সদস্য হিসেবে তাঁর রয়েছে। এ বিষয়ে হারুনুর রশীদ ও নুরুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাঁপাইনবাবগঞ্জে একই সড়ক সকালে জামায়াত ও বিকেলে বিএনপির এমপির উদ্বোধন

হালনাগাদ সময় : ১০:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬