মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৪ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

  • হালনাগাদ সময় : ০৩:১৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চলতি বছরের ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সারা দেশে ৫০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ দুই শ্রেণির বৃত্তি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্রের নাম ও কোড উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট www.bmeb.gov.bd থেকে নির্ধারিত কেন্দ্রের নাম ও কোড জানতে পারবেন।

বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ইবতেদায়ি পঞ্চম শ্রেণির পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দাখিল অষ্টম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর কোরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ, ১০ ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। বাংলা ও ইংরেজি বিষয়ে ৫০ নম্বর করে এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে যথাক্রমে ৭০ ও ৩০ নম্বর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দাখিল অষ্টম শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা ইবতেদায়ি স্তরে অতিরিক্ত ২০ মিনিট এবং দাখিল স্তরে ৩০ মিনিট সময় পাবে।

একই দিনে বাংলা ও ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। এ ছাড়া পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে প্রতিষ্ঠানপ্রধানের সই ও সিলযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ওএমআর ফরমে রোল, নিবন্ধন ও বিষয় কোডের বৃত্ত যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষায় সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও জন্য পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, স্মার্ট ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত: রণধীর জয়সওয়াল

03 November 2026

ইউনিয়ন পরিষদে দফাদারের নতুন নাম হলো ‘গ্রাম পুলিশ প্রধান’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

হালনাগাদ সময় : ০৩:১৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬