মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১৯ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

  • হালনাগাদ সময় : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীতে পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা শ্রমিক আন্দোলনের আড়ালে বিভিন্ন নাশকতামূলক তৎপরতায় লিপ্ত ছিলেন।

এদিকে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পল্লবীর কালশী রোডে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে, যা পুরো এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে।

এমন পরিস্থিতিতে যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ সেকশনে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের কারণে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বর্তমানে এই স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে অন্যান্য স্টেশনে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্টেশনটি পুনরায় চালু করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যাত্রী থেকে বিমানকর্মী—সবাই বাহক: শাহজালালে ৯ মাসে ৬০ কেজি স্বর্ণ জব্দ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

03 November 2026

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

হালনাগাদ সময় : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬