মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

  • হালনাগাদ সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। অভিযুক্ত জসিম উদ্দিন (৩৪) একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে নূর মোহাম্মদ পোড়াদহ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসা জসিম উদ্দিনের সঙ্গে পূর্বের পাওনা টাকা নিয়ে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, নিহতের মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

13 November 2026

দক্ষিণ কোরিয়ার রূপকথার মতো অপরূপ ‘বেগুনি দ্বীপ’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

হালনাগাদ সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬