দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটগুলোর নাম আলপ্রাজোলাম ০.৫ (ALPRAZOLAM 0.5)। এসব ট্যাবলেটের সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আদিবাসীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















