মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১১ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই রাতে হামলা, ট্রান্সফরমারে আগুন

  • হালনাগাদ সময় : ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রথম রাতে পেট্রোল বোমা ছুড়েও আগুন ধরাতে পারেনি দুর্বৃত্তরা। পরদিন রাতেই আরও সংগঠিতভাবে ফিরে আসে তারা। এবার শুধু পেট্রোল বোমা নয়, সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্রও। রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে এমন হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় তিন রাউন্ড গুলিও ছোড়ে হামলাকারীরা।

শুক্রবার ও শনিবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। একের পর এক হামলায় উপকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানোর পরও দ্বিতীয় রাতে হামলার ঘটনায় রাতে দায়িত্ব পালন নিয়ে উদ্বেগে রয়েছেন কর্মীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনার পর থানায় এজাহার দেওয়া হয়। বাড়ানো হয় উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যাও। কিন্তু তাতেও হামলা ঠেকানো যায়নি।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পাশাপাশি পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোল বোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রোল বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। আগুন লাগার পর কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নেভান। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, ‘পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।’

তিনি আরও বলেন, ‘পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, ‘আগের রাতের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। তাদের পাহারা ছিল। এরপরও পরের রাতেই আবার হামলার ঘটনা ঘটে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পর এনডিএফ থেকেও ডা. ইসমাইল অব্যাহতিপ্রাপ্ত

28 November 2026

চরিত্রের প্রয়োজনে ১২ কেজি ওজন বাড়িয়ে শুটিংয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই রাতে হামলা, ট্রান্সফরমারে আগুন

হালনাগাদ সময় : ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬