মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হামে ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য দেশ, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৭ জন

  • হালনাগাদ সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম বা হামের উপসর্গে কোনো রোগীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি। তবে এই সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ জন শিশু এ রোগে আক্রান্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগের দিন রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩২১ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪১৭ শিশু আক্রান্ত হিসেবে নিবন্ধিত হয়েছে।

উল্লেখ্য, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩০ ৭৯১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২২ হাজার ১৯ জন। দেশে এ পর্যন্ত মোট ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ২৩২ জনের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হামে ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য দেশ, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৭ জন

হালনাগাদ সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬