মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৫ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১

  • হালনাগাদ সময় : ১২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪১, লালবাগ বিভাগে ৪৪, ওয়ারী বিভাগে ৭০, মতিঝিল বিভাগে ৫৭, তেজগাঁও বিভাগে ৬৩, মিরপুর বিভাগে ১৫০, গুলশান বিভাগে ৩৩, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা এবং নয়টি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১

হালনাগাদ সময় : ১২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬